Author Archives: Mousumi Sarkar

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো ফাঁস-কাণ্ডে গ্রেপ্তার ২, বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ভিডিয়ো ফাঁস কাণ্ডে সিমলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এই মামলায় এ নিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হল। এর আগে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেপ্তার করে পঞ্জাব পুলিশ। এই যুবক থাকেন সিমলার রোহরুতে। এর আগে যে তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও একই এলাকার বাসিন্দা। পঞ্জাব পুলিশ আগেই জানিয়েছিল, দু’জনেই দু’জনের পরিচিত। পঞ্জাব পুলিশের আধিকারিক […]

শক্তিশালী ভূমিকম্প তাইওয়ানে, ধেয়ে আসছে সুনামি, জারি সতর্কতা  

তাইওয়ানে অনুভূত হল শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে যার মাত্রা ৬.৯। রবিবার যার জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী কম্পনের ফলে বেশ কয়েকটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং কয়েকটি বহুতল ভবনও ভেঙে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করছেন। জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের পর ওকিনাওয়া এলাকায় ১ মিটার উচ্চতার সুনামি […]

দেশে সামান্য কমল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫,৬৪৩। শনিবার এই সংখ্যা ছিল ৫,৭৪৭। রাজ্যভিত্তিক কোভিড পরিস্থিতির দিকে লক্ষ করলে দেখা যায়, দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও দু’হাজারের উপরেই রয়েছে। গত […]

ভারী বৃষ্টিতে ভূমিধসে নেপালে মৃত কমপক্ষে ১৭

ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের বন্য়ায় ভয়াবহ ছবি গোটা বিশ্ববাসী দেখেছে। সেখানে প্রায় ১ কোটি মানুষ ঘরছাড়া। প্রাণ গিয়েছে ১৩০০ র বেশি মানুষের। এবার আরেক প্রতিবেশী দেশে প্রাকৃতিক দুর্যোগে মারা গেলেন কমপক্ষে ১৭ জন। শনিবার এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিম নেপালে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে মারা গিয়েছেন ১৭ জন। গত বেশ কয়েকদিন ধরে নেপালের […]

বিশ্ববিদ্যালয় চত্বরেই সফুরা জারগারের প্রবেশ নিষিদ্ধ  করল জামিয়া মিলিয়া

সফুরা জারগারের অ্যাডমিশন বাতিল করেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় (Jamia Milia Islamia)। এবার বিশ্ববিদ্যালয় চত্বরেই তাঁর প্রবেশ নিষিদ্ধ করল জামিয়া কর্তৃপক্ষ। দিল্লি দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে তাঁকে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের তরফে যে নির্দেশিকা পেশ করা হয়েছে, সেখানে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি […]

নামিবিয়াকে ধন্যবাদ জানিয়ে জন্মদিনে ৮ চিতাকে খাঁচামুক্ত করলেন মোদি

নামিবিয়া থেকে আটটি চিতা ভারতের মাটিতে উড়িয়ে নিয়ে এসেছে বিমান। গোয়ালিয়ার থেকে বায়ুসেনার কপ্টারে সেই চিতা পৌঁছল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। শনিবার চিতাগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাঁচামুক্ত করলেন। শনিবার নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন। পূর্বপরিকল্পনা মতো এদিনই চিতাগুলিকে খাঁচামুক্ত করলেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি যন্ত্রের হাতল ঘুরিয়ে ঘুরিয়ে চিতার খাঁচার দরজা খুলেছেন প্রধানমন্ত্রী। ধীরে […]

সাংহাই সম্মেলনে পারস্পরিক সহযোগিতা ও আস্থাতেই জোর দিলেন মোদি

সংকটকালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সম্মেলন থেকে মোদি বললেন, ‘সদস্য দেশগুলির মধ্যে পারস্পরিক সংযোগই সংকট থেকে আমাদের মুক্ত করতে পারে।’ উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রপ্রধান এই এসসিও সম্মেলনে উপস্থিত হয়েছেন। চিন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান […]

উত্তরপ্রদেশে প্রবল বর্ষণে দেওয়াল চাপা পড়ে মৃত্যু ৯ জনের

উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগের বলি ১২ জন। স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার লখনউ ক্যান্টনমেন্টের দিলকুশা এলাকায় প্রবল বৃষ্টির জেরে একটি সেনা শিবিরের বাইরের দেওয়াল ভেঙে পড়ে। যার জেরে আশেপাশের বেশ কয়েকটি কুঁড়েঘর ভেঙে যায়। তাতে ৯ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে খবর। অন্য আরেকটি ঘটনায় উন্নাওতে কাঁচা বাড়ি ভেঙে পড়ে ৩ জনের […]

সোমবার বিজেপিতে যোগ দিচ্ছেন অমরিন্দর সিং

বিজেপির সহযোগী হয়েছিলেন আগেই। এ বার আনুষ্ঠানিক ভাবে পদ্ম-শিবিরে যোগ দিতে পারেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। শুক্রবার বিজেপি সূত্রে এ কথা জানা গিয়েছে। ওই সূত্রের দাবি, আগামী সপ্তাহের সোমবার দলের সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অমরেন্দ্রর দল ‘পঞ্চাব লোক কংগ্রেস’ মিশে যাবে বিজেপিতে। নাড্ডার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও ইতিমধ্যে অমরিন্দর বৈঠকে হয়েছে। […]

রাজ সিংহাসনে বসেই বহু কর্মচারীকে ছাঁটাই করলেন রাজা চার্লস

সিংহাসনে বসার পরেই জনসাধারণের রোষের মুখে পড়েছেন রাজা তৃতীয় চার্লস (King Charles III)। এরইমধ্যে নতুন রাজার বিরুদ্ধে অভিযোগ উঠল, অন্তত ১০০ জনকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে চাইছেন তিনি। ইতিমধ্যেই ওই একশোজনকে নোটিস দিয়ে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে দিতে হবে তাঁদের। দেশজুড়ে শোকের আবহের মধ্যে রাজার এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ব্রিটেনের কর্মী […]