আরব সাগরের উপকূল থেকে শনিবার ভোররাতে মাদক বোঝাই নৌকো-সহ পাকিস্তানের ৬ জন নাগরিককে গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী এবং গুজরাত পুলিশের সন্ত্রাস দমন দলের (এটিএস) যৌথ বাহিনী। ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় ৫০ কিলোগ্রাম হেরোইন। গুজরাত পুলিশের জিডি আশিস ভাটিয়া শনিবার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেয়েছে করাচির কুখ্যাত মাদক ব্যবসায়ী মহম্মদ কাদের ওই নৌকায় মাদক পাঠিয়েছিল। ধৃতদের […]
Author Archives: Mousumi Sarkar
গত ৯ মাসে পাকিস্তানের হেপাজতে ৬ ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে পাঁচ জন মৎস্যজীবী। শুক্রবার এমনটাই জানাল ভারতীয বিদেশ মন্ত্রক। পরিস্থিতি উদ্বেগজনক বলেও বর্ণনা করেছে মন্ত্রক। সংবাদ মাধ্যমকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘সম্প্রতি মৎস্যজীবীদের মৃত্যু বেড়েছে। পাক হেপাজতে ৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনই মৎস্যজীবী। সাজা শেষ হওয়ার পরেও […]
নোবেল শান্তি পুরস্কার পেলেন বেলারুশের জেলবন্দি মানবাধিকার আন্দোলন কর্মী অ্যালিস বিলিয়াৎস্কি। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি ২০২২ সালের নোবেল শান্তি সম্মাননার জন্য তাঁর নাম ঘোষণা করেছে। অ্যালিসের পাশাপাশি, রাশিয়া ও ইউক্রেনের দুই মানবাধিকার সংগঠন— ‘রাশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন মেমোরিয়াল’ এবং ‘ইউক্রেনিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিজ’-কে ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, […]
মুম্বইয়ের (Mumbai) এক গুদামঘর থেকে উদ্ধার হল ৬০ কেজি মাদক (Drug)। উদ্ধার হওয়া মেফাড্রোন নামের ওই মাদকের মূল্য ১২০ কোটি টাকারও বেশি। তেমনটাই জানিয়েছে এনসিবি। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক। গ্রেপ্তার হওয়া অন্যতম অভিযুক্ত সোহেল গফ্ফর ছিলেন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক। আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত সোহেল কয়েক […]
উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে মঙ্গলবারের তুষারধসে মৃত আরও পাঁচ পর্বতারোহীর দেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার। এ পর্যন্ত মোট ন’জনের দেহ উদ্ধার করা হল সেখানে। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের পর্বতারোহী দলের ২২ জন নিখোঁজ।ici‘দ্রৌপদী কা ডান্ডা-২’ অভিযানে এ বার ‘নেহরু ইনস্টিটিউট অফ […]
২০২২-এর নোবেল সাহিত্য পুরস্কার পেলেন ৮২ বছর বয়সি ফরাসি সাহিত্যিক অ্যনি আর্নোউ। সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে তাঁর সাহস এবং অন্যন্য ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান, ব্যক্তিগত স্মৃতির সঙ্গে তাঁর মিলন-বিরহের সম্পর্ককে লিখনে তুলে আনার জন্য। BREAKING NEWS: The 2022 #NobelPrize in Literature is awarded to the French author Annie […]
থাইল্যান্ডে গণহত্যায় (Mass Shooting) মৃত কমপক্ষে ৩৪। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশের শিশুদের একটি ডে-কেয়ার সেন্টারে নির্বিচারে গুলি চালানো হয়। পুলিশ বিবৃতিতে জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন প্রাপ্ত বয়স্ক ও শিশুও। এদিকে এই ঘটনায় অভিযোগ উঠেছে এক প্রাক্তন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সরকারের মুখপাত্র জানিয়েছেন,সমস্ত সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ […]
ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেছে মস্কো। আমেরিকা এই রুশ আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। কিন্তু রাষ্ট্রসংঘে এখনও ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি। যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। ইউক্রেনের ডনেৎস্ক, লুহানস্ক, জ়াপোরিজিয়া ও খেরসন— এই চার অঞ্চলকে শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। কিছু দিন আগে মস্কো […]
পাকিস্তান সরকারের (Pakistan Government) অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ (Banned) করা হয়েছে। টুইটার জানিয়েছে, ভারত সরকারের (India) আইনি দাবি মেনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। টুইটারের এই পদক্ষেপের ফলে এখন পাকিস্তান সরকারের @GovtofPakistan-এর এই অ্যাকাউন্টের কোনও টুইট ভারতে দেখা যাবে না। নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। টুইটারের নীতি হল, এই ব্যাপারে […]
উৎসবের মরশুমে কেন্দ্রের উপহার। পেট্রল ও ডিজেলের উপরে অতিরিক্ত উৎপাদন শুল্ক ২ টাকা নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ১ মাসের জন্য পিছিয়ে দেওয়া হল। ১ অক্টোবর নয়, ১ নভেম্বর থেকে ওই অতিরিক্ত শুল্ক নেওয়া হবে বলে অর্থ মন্ত্রকের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala […]










