পরিবারের দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে মুক্তি পেতে অচেনা ২ প্রৌঢ়াকে বলি দিলেন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী এক দম্পতি। অভিযোগ, অপহরণ করে হত্যার পর তাদের দেহ টুকরো টুকরো করে পুতে দেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত দম্পতি-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্য ছড়িয়েছে পাঠানমথিট্ট জেলার থিরুভাল্লা এলাকায়। সূত্রের খবর, রোজেলিন ও পদ্মা নামের দুই মহিলাকে বেশ কয়েকমাস ধরেই খুঁজে […]
Author Archives: Mousumi Sarkar
এন ভি রমণের (NV Ramana) মেয়াদ ফুরোনোর পর কার্যত সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি (Chief Justice of Supreme Court) হন বিচারপতি ইউ ইউ ললিত (UU Lalit)। গত শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। মঙ্গলবার সেই নাম প্রস্তাব করলেন বিচারপতি ইউ ইউ ললিত। পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ডি ওয়াই […]
অনাবাসী ভারতীয় ও দেশীয় সংস্থার প্রায় ৩৪ লক্ষ সুইস ব্যাংক অ্যাকাউন্টের সবিস্তার তথ্য ভারত সরকারের হাতে তুলে দিল সুইৎজারল্যান্ড। ওই অ্যাকাউন্টগুলি যে সমস্ত ভারতীয় নাগরিক ও সংস্থার নামে খোলা হয়েছে, তাঁরা ১০১টি দেশে ছড়িয়ে রয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। সোমবার একটি বিবৃতিতে সুইৎজারল্যান্ডের ফেডারাল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (এফটিএ)-এর আধিকারিকেরা জানিয়েছেন, ভারতের সঙ্গে সুইৎজারল্যান্ডের স্বয়ংক্রিয় তথ্য বিনিময় […]
অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ। তাঁরা হলেন বেন এস বেরনানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডাইভিগ। ব্যাংক ও অর্থনৈতিক বিপর্যয় বা মন্দা মুক্তি সংক্রান্ত বিষয়ে বেনজির গবেষণার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে তাঁদের। এ কথা জানানো হয়েছে সুইডিশ অ্যাকাডেমির তরফে। পদার্থবিদ্যা, রয়াসন, সাহিত্য ও শান্তির পর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা […]
প্রায় ২০ দিনের লড়াই শেষ। সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দেশীয় রাজনীতিতে ‘নেতাজি’ নামে পরিচিত তিনি। সোমবার সকালেই এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। মুলায়ম-পুত্র অখিলেশ যাদব দলের তরফে […]
রবিবার গুজরাতের (Gujarat) মেহসানা জেলার (Mehsana District) মোধেরাকে দেশের প্রথম সৌরশক্তি চালিত গ্রাম (Solar Power Village) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই গ্রামে দেশের অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প (Solar Power Project) গড়ে তোলা হয়েছে। তবে শুধু এই প্রকল্পই নয়, রবিবার শুরু হওয়া তিনদিনের গুজরাত সফরে মোট ১৪ হাজার […]
ইউক্রেনের (Ukraine) জাপরজাই অঞ্চলে রুশ মিসাইলের হানায় মৃত্যু হল ১৭ জনের। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। শনিবার স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাতটি মিসাইল ছুঁড়েছিল রাশিয়া। মূলত শহরের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করেই হামলা হয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে সকলের। হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মনে করা হচ্ছে,আক্রমণের ঝাঁঝ কমিয়ে দিতেই অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল […]
অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। একটি পর্যটক বোঝাই বাসের দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১০ জনের। গুরুতরভাবে আহত হয়েছেন বাসের অন্যান্য যাত্রীরা। সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে। শনিবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা জানা যায়নি। জানা গিয়েছে, বাসটি বিশাখাপত্তনম থেকে পাদেরুর দিকে যাচ্ছিল। মাঝপথে ভানাজাঙ্গি এলাকায় দুর্ঘটনার […]
শনিবার ছিল ভারতীয় বায়ুসেনা দিবস (Indian Air Force Day)। আর এদিনই বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী জানিয়ে দিলেন, আগামী বছর থেকে বায়ুসেনায় মহিলা ‘অগ্নিবীর’দের (Agniveer) নিয়োগ শুরু হবে। সেই সঙ্গে তিনি জোর দিলেন ‘আত্মনির্ভরতা’র উপরে। এতদিন পর্যন্ত দিল্লি ও উত্তরপ্রদেশে এই কর্মসূচি পালিত হতে দেখা গিয়েছে। ২০০৫ সাল পর্যন্ত রাজধানীর পালম ও পরে যোগীরাজ্যের হিন্ডন […]
বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার (Russia) মূল ভূখণ্ড ও ক্রিমিয়ার সংযোগকারী সেতু। ভেঙে পড়ল সেতুর দু’দিকের লেনের অংশবিশেষ। ক্রিমিয়া এবং দক্ষিণ ইউক্রেনের (Ukraine) সঙ্গে রাশিয়ার যোগাযোগ রক্ষার একমাত্র উপায় ১৯ কিলোমিটার লম্বা এই সেতু। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে রুশ বাহিনীর কাছে রসদ, অস্ত্র, জ্বালানি পৌঁছে দেওয়ার একমাত্র পথ ছিল এই সেতু। রাশিয়ান প্রশাসন শনিবার জানিয়েছে, ট্রাক বোমা […]










