Author Archives: Mousumi Sarkar

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে ঋষিকে নিয়োগ করলেন তৃতীয় চার্লস, সংকট কাটানোর অঙ্গীকার সুনকের

মঙ্গলবার ঋষি সুনককে সরকারিভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করলেন রাজা চার্লস। বরিস জনসন এবং পেনি মর্ডান্ট যথেষ্ট সমর্থন জোগার করতে না পেয়ে তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায়, গতকালই কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছিলেন ৪২ বছরের সুনক। এদিন বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনক এবং লিজ ট্রাস। ট্রাস সরকারিভাবে ইস্তফা দেন এবং তারপর […]

বিশ্বজুড়ে প্রায় দু’ঘণ্টা স্তব্ধ থাকার পর স্বাভাবিক হল হোয়াটসঅ্যাপ পরিষেবা

প্রায় দু’ঘণ্টা স্তব্ধ হোয়াটসঅ্যাপ। প্রায় দু’ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর দুপুর ২টো ২০ মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল হোয়াটসঅ্যাপ পরিষেবা। তবে পুরো স্বাভাবিক হয়নি। পুরো পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে সূত্রের খবর। কী কারণে এই সমস্যা তা এখনও জানানো হয়নি হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা-র পক্ষ থেকে। তবে আড়াই ঘণ্টা ধরে মেটার […]

দীপাবলির রাতে এল সুখবর, ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক!

ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন ঋষি সুনকই। লিজ ট্রাসের পর সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিকই। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ঋষি। সোমবার দীপাবলির রাতে এল এই সুখবর। ২৮ অক্টোবর তিনি শপথ গ্রহণ করবেন। কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও বটে। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী হতে পারেন, এ […]

কার্গিলে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ বার্তা

প্রত্যেক বছরই দীপাবলি একটু অন্যরকমভাবে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। দেশের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির দিনটি কাটাতে কার্গিল সীমান্তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বললেন, সেনাবাহিনী যেভাবে দেশের সীমান্ত সুরক্ষিত রাখছে, ঠিক সেইভাবেই দেশ থেকে সন্ত্রাস আর দুর্নীতি দমন করতে কাজ করছে সরকার। কার্গিলে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে […]

১৭ লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত অযোধ্যার দীপোৎসব, রামমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

দীপাবলির আগেই ঝলমলিয়ে উঠল অযোধ্যা। ১৭ লক্ষ প্রদীপের আলোয় উদ্ভাসিত সরযূ তীরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারই প্রধানমন্ত্রী অযোধ্যার রামমন্দিরে রামলালা দর্শন করেন। দেন পুজোও। রবিবারই অযোধ্যায় পৌঁছন মোদি। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বিকেল সাড়ে ৪টেয় তিনি যান মন্দির নগরী অযোধ্যায়। সেখানে রামমন্দির প্রাঙ্গণে দর্শন সেরে পুজো দেন। এর পর […]

গান্ধি পরিবারের দুই এনজিও-র বিদেশি অনুদান বন্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রক

রাজীব গান্ধি ফাউন্ডেশন  এবং রাজীব গান্ধি চ্যারিটেবল ট্রাস্ট বা আরজিসিটি-র, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স বাতিল করল কেন্দ্র। গান্ধি পরিবারের নিয়ন্ত্রণাধীন এই দুই এনজিও-র বিরুদ্ধে বিদেশী অবদান সংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে। আরজিএফ এবং আরজিসিটি – দুই সংস্থারই প্রধান প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। এছাড়া, প্রথম সংস্থায় সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাংসদ […]

উত্তরাখণ্ডে টিনের অস্থায়ী শিবিরে রাত্রিবাস মোদির, সবার সঙ্গে খেলেন খিচুড়ি, চাটনি

উত্তরাখণ্ডে (Uttarakhand) ১১ হাজার ৩০০ ফুট উচ্চতায় টিনের চালের ঘরে রাত কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের সড়ক নির্মাণ (Border Road Organisation) কর্মীদের সঙ্গে সময় কাটান মোদি। দুর্গম পাহাড়ি এলাকায় তীব্র শীতে সাধারণ নিবাসে রাত কাটান তিনি। শ্রমিকদের সঙ্গে জমিয়ে রাতে খান গরম গরম খিচুড়ি, রুটি, চাটনি এবং এক ধরনের পুডিং খান তিনি।। […]

উত্তরাখণ্ডের চামোলিতে ধসে ভাঙল বাড়ি, মৃত একই পরিবারের ৪ জন

উত্তরাখণ্ডের চামোলি জেলার পাহাড়ের বিশাল অংশ বাড়ির উপর ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। গুরুতর আহত হয়েছেন এক জন। সরকারি সূত্রের খবর, থরালি ব্লকের গাইনগড় গ্রামে শনিবার দুপুরের এই ঘটনায় হতাহতেরা সকলেই একই পরিবারের সদস্য। ধ্বংসস্তূপ সরিয়ে একে একে উদ্ধার করা হয় বাচৌলি দেবী (৭৫), দেবানন্দ (৫৭), জ্ঞানানন্দ (৪৫) এবং সুনীতা দেবী (৩৭)-এর […]

ইতালিতে নতুন যুগের সূচনা, প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল দেশ

এই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কাউকে পেল ইতালি। বলা যেতে পারে ইতালিতে এক নতুন যুগের সূচনা হল। ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন জর্জিয়া মেলোনি। শুধু তাই নয়, মেলোনির হাত ধরে আরও এক নজির তৈরি হল সে দেশে। বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম সে দেশে দক্ষিণপন্থী সরকার তৈরি হল। প্রসঙ্গত, চলতি […]

৭৫ হাজার যুবক-যুবতীকে চাকরির নিয়োগপত্র দিলেন মোদি

৮ বছরের শাসনকালে প্রথমবার বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে প্রায় ৭৫ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন তিনি। কিছুদিন আগে এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘জব ফেয়ারে’র আয়োজন করেছিলেন। অনেকটা সেই ধাঁচেই দিল্লিতে মোদি ‘রোজগার মেলা’র আয়োজন করলেন। যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া ৭৫ হাজার ২২৬ জন […]