সোমবারের যুবভারতীতে আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের শুরুটা ভালোই করেছে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের আগে প্রতিপক্ষ দল চেন্নাইয়ানকে বেশ সমীহ করছেন বাগান কোচ সের্জিও লোবেরা। প্রীতম কোটালদের দলের ডিফেন্স বেশ প্রশংসনীয়। লোবেরার লক্ষ্যই থাকবে কোচ ক্লিফোর্ড মিরান্ডার ছক ভেঙে গোলমুখ খুঁজে বের করা। গত ম্যাচে […]
Author Archives: Debabrata Das
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবোয়ের কাছে হারের পরই অস্বস্তি শুরু হয়েছিল শ্রীলঙ্কা শিবিরে। সুপার এইটের প্রথম ম্যাচেও সেই হতাশার ছবিটাই ফের দেখা গেল। পাল্লেকেলেতে ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল লঙ্কা বাহিনী। নিজেদের চেনা কন্ডিশন, পরিচিত পিচ—সবই ছিল শ্রীলঙ্কার পক্ষে। তবু ব্যাটে-বলে তারা পুরোপুরি পিছিয়ে পড়ল ইংল্যান্ডের অলরাউন্ড পারফরম্যান্সের সামনে। […]
আহমেদাবাদ—এই নামটির সঙ্গেই জড়িয়ে রয়েছে ভারতের সাম্প্রতিক বিশ্বকাপ-আতঙ্ক। একদিন এই মাঠেই ভেঙেছিল একদিনের বিশ্বজয়ের স্বপ্ন। আর এবার কি এখানেই থেমে যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপের আশা? সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেই ভয় আরও ঘনীভূত হল। শুধু হার নয়, এই পরাজয় তারকাখচিত ভারতীয় দলের জন্য রীতিমতো লজ্জাজনক। ১৮৮ রান তাড়া করতে নেমে […]
চেনা ছন্দে ইস্টবেঙ্গল। লাল-হলুদের গোলায় যেন ছারখার হয়ে যাবে বাকি দলগুলি। শনিবারও যুবভারতীতে দেখা গেল লাল-হলুদ ঝড়। শুরুতে গোল খেয়েও খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ালো অস্কার ব্রুজোর দল। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ৪-১ গোলে জিতে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। একরাশ খুশি নিয়ে বাড়ি ফিরল লাল-হলুদ সমর্থকরা। জোড়া গোল করলেন ইউসেফ, এবং একটি করে গোল করেন […]
চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় শিবিরে ছোটখাট চোট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর পর থেকেই একের পর এক তারকা ক্রিকেটারের চোটে বারবার ব্যাহত হয়েছে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ও কম্বিনেশন। সেই তালিকায় নতুন করে নাম যোগ হল মহম্মদ সিরাজ-এর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে চোটের কবলে পড়ে ভারতীয় শিবিরে […]
গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই চূড়ান্ত হয়ে যায় টি-২০ বিশ্বকাপের সুপার এইটের আট দল। কিন্তু দল চূড়ান্ত হতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ সুপার এইটের গ্রুপ বিন্যাসে দেখা যাচ্ছে অদ্ভুত এক সমীকরণ—চার গ্রুপের শীর্ষ চার দল এক গ্রুপে, আর চার গ্রুপের রানার্স আপ দল অন্য গ্রুপে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেরা দলগুলি কেন একই গ্রুপে? তুলনায় […]
সুপার এইটে ভারতের পথ যে মোটেই মসৃণ হবে না, তা স্পষ্ট করে দিল ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে। দুই দলের অধিনায়কই জানিয়ে দিয়েছেন—তারা বিশ্বকাপে অংশ নিতে নয়, শিরোপা জেতার লক্ষ্য নিয়েই নেমেছে। ফলে সুপার এইটে নামার আগেই ভারতকে কার্যত সতর্কবার্তা দিল তারা। গ্রুপ সি-তে চার ম্যাচের সব ক’টিতেই জিতে দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেনে শেষ […]
আইএসএলে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে যুবভারতীর প্র্যাক্টিস গ্রাউন্ডে অনুশীলন সারছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচ জয়ের পর গোটা দলে এখন ইতিবাচক মনোভাব। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গেল এক সুন্দর দৃশ্য। খুদে লাল-হলুদ সমর্থক রিদীপ চ্যাটার্জি তার জন্মদিনের কেক কাটল ইস্টবেঙ্গল দলের সঙ্গে। পরীক্ষা সেরে নিজের জন্মদিন কাটাল ইস্টবেঙ্গল অনুশীলনে। বেশ কিছুদিন আগে আকস্মিক এক দুর্ঘটনায় […]
পাঁচ ম্যাচে ৭৫ গোল। এক অন্যন্য লজ্জার রেকর্ড মহামেডানের। এআইএফএফ সাব জুনিয়র লিগে গোল খাওয়ার নজির গড়ল মহামেডান স্পোর্টিং ক্লাব। শেষমেশ লিগ থেকে দল তুলে নিল ক্লাব কর্তৃপক্ষ। মোহনবাগানের কাছে ২৩ গোল এবং ইস্টবেঙ্গলের কাছেও ১৪ গোল খেয়েছে মহামেডানের জুনিয়ররা। বাকি বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতেও আশানুরূপ ফল করতে পারছে মহামেডান। অবশেষে ফেডারেশনকে মহামেডান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে […]
২০২৬ সালের টি২০ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ় ও ইতালি। ম্যাচটি কার্যত নিয়মরক্ষার হলেও উত্তেজনার অভাব ছিল না। টানা তিনটি জয় তুলে নিয়ে আগেই সুপার এইটে জায়গা নিশ্চিত করেছিল ক্যারিবিয়ানরা। তা সত্ত্বেও তারা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে, যা তাদের আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা বজায় রাখার মানসিকতারই […]









