ওয়াংখেড়ের আলো ঝলমলে মঞ্চে আবারও নিজের সাম্রাজ্যের প্রমাণ দিলেন রোহিত শর্মা। ‘মুম্বইচা রাজা’ নামে পরিচিত এই তারকা ব্যাটসম্যান তাঁর দুরন্ত ৭৮ রানের ইনিংসে সহজ জয় এনে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স-কে। অন্যদিকে, নতুন মরশুমের শুরুতেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআরকে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অধিনায়ক […]
Author Archives: Debabrata Das
আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের সবচেয়ে অভিজ্ঞ ও ভরসাযোগ্য ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে চলেছেন। তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে বলে জানা গিয়েছে, এবং বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোনির দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবরকম চেষ্টা চলছে। তবে […]
রাজা খেললো রাজার মতো।আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ছয় উইকেটে হারিয়ে শক্ত বার্তা দিল বেঙ্গালুরু। ২০২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যও যে খুব একটা কঠিন নয়, সেটাই প্রমাণ করে দিল বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। ম্যাচের শুরুটা অবশ্য হায়দরাবাদের জন্য সুখকর ছিল না। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার মতো আগ্রাসী ওপেনার থাকা সত্ত্বেও দলটি দ্রুত চাপে পড়ে যায়। হেড […]
আইপিএল ২০২৬ মরশুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। তবে সমর্থকদের চোখ থাকবে আকাশের দিকেও, কারণ আবহাওয়ার পূর্বাভাস খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রায় এক বছর পর এই মাঠে বড় ক্রিকেট ম্যাচ ফিরছে। গত বছরের জুন মাসে ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায় ১১ […]
রাজনীতির ময়দানে ক্রীড়াজগত থেকে একের পর এক ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন। এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন এই প্রাক্তন ফুটবলার। ২০২৫ সালের নভেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। বর্ণময় ফুটবল কেরিয়ারে খেলেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানে, আইএসএল-এ এটিকে, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট […]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ বাংলার ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই আলোচনার বিষয়। দেশের অন্যতম বড় এই মঞ্চে যেখানে বিভিন্ন রাজ্যের তরুণ প্রতিভারা নিজেদের প্রতিষ্ঠা করছেন, সেখানে বাংলার প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। প্রশ্ন উঠছে—কেন এই পরিস্থিতি? বর্তমানে বাংলার হয়ে নিয়মিত আইপিএল-এ দেখা যায় ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ কিংবা আকাশ দীপ-দের মতো ক্রিকেটারদের। মাঝে মধ্যে সুযোগ পান অভিমন্যু ঈশ্বরন-এর […]
আসন্ন মরশুমের ঘরোয়া সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ২০২৬-২৭ মরশুমে দেশের মাটিতে জমজমাট আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে। সূচি অনুযায়ী মোট ১৭টি শহরে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৯টি একদিনের ম্যাচ, ৮টি কুড়ি ওভারের ম্যাচ এবং ৫টি টেস্ট ম্যাচ। ফলে গোটা মরশুম জুড়েই ব্যস্ত থাকবে ভারতীয় দল। এই সূচিতে বিশেষ আকর্ষণ […]
জসপ্রীত বুমরা বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং আসন্ন আইপিএল মরশুমের জন্য নিজেকে তৈরি করছেন। প্রতিযোগিতা শুরুর আগে তিনি বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সেলেন্সে গিয়েছিলেন। সেখানে মূলত তাঁর ফিটনেস, শক্তি বৃদ্ধি এবং শরীরের সামগ্রিক সক্ষমতা নিয়ে কাজ করা হয়েছে। আধুনিক ক্রিকেটে একজন দ্রুতগতির বোলারের জন্য শরীরের উপর চাপ সামলানো খুবই গুরুত্বপূর্ণ, তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া ছিল অত্যন্ত প্রয়োজনীয়। […]
মঙ্গলবার আইপিএলের ইতিহাসে নজিরবিহীন দুই বড় আর্থিক ঘটনা সামনে আসে, যা এই লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও শক্তিরই প্রমাণ। একদিনের মধ্যেই রেকর্ড মূল্যে বিক্রি হয় দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি—রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে প্রায় পনেরো হাজার কোটিরও বেশি টাকায় রাজস্থান রয়্যালস বিক্রি হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের বিক্রির […]
এশিয়ান কাপের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছে ভারতের। তবুও এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে হবে ভারতকে। আগামী ৩১ মার্চ কোচির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে ব্লু-টাইগার্সরা। সেই ম্যাচের জন্যই ২৩ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে বিবৃতি দিয়ে দল ঘোষণা করা […]










