ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে বুধে মায়াপুর সফরে অমিত শাহ

কলকাতা : ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি।

মায়াপুরের ইসকনে বুধবার প্রায় দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন।

কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর আড়াইটা নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে তিনি যাবেন গল্ফ কার্টে। সে পথের দু’পাশে নাম সংকীর্তন হবে। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − eleven =