ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অ্যাম্বুল্যান্স চালক ধৃত

নদিয়া : ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। মুখ বন্ধ রাখতে নির্যাতিতাকে টাকা দেওয়া হয় বলে অভিযোগ। কথা না মানলে খুনের হুমকিও দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কল্যাণীতে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

কল্যাণী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই নাবালিকা। তার বয়স ১৩ বছর। ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল অ্যাম্বুল্যান্স চালক রঘু সরকারের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাবালিকাকে পাশের বাড়িতে ধর্ষণ করে অভিযুক্ত। এর পর মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় সে। মুখ খুললে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরিবারের কাছে ভেঙে পড়ে নাবালিকা। গোটা বিষয়টি জানিয়ে দেয়।

রাতেই অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। থানায় যান প্রতিবেশীরাও। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সকলে।

ঘটনাস্থলে পৌঁছন কল্যাণী পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ মুখোপাধ্যায়। তিনিও এ বিষয়ে ধিক্কার জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শনিবার ভোরে অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *