স্বনির্ভর গোষ্ঠীর ৩৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, সভানেত্রী-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর

মহিষাদল : স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ প্রায় ৩৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে চাঞ্চল্য ছড়িয়েছে। অমৃতবেড়িয়া শারদীয়া সংঘের সভানেত্রী, কোষাধ্যক্ষ ও কো-অর্ডিনেটরের বিরুদ্ধে মহিষাদল থানায় এফআইআর দায়ের করেছেন বিডিও তাপসকুমার মণ্ডল। গত ২৮ অক্টোবর তিনি এই অভিযোগ দায়ের করেন। দোষ করলে কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার। মঙ্গলবার

মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের (এনআরএলএম) অধীনে সংঘকে কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) হিসেবে এই অর্থ দেওয়া হয়েছিল। অভিযোগ, কোষাধ্যক্ষ সোমা মাইতি ১০ লক্ষ ৮৯ হাজার টাকা, সভানেত্রী প্রতিমা জানা ৬ লক্ষ ৪ হাজার টাকা এবং দু’জনে যৌথভাবে আরও ১৬ লক্ষ ১৯ হাজার ৯৯৭ টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি কো-অর্ডিনেটর প্রতিমা মল্লিকের বিরুদ্ধে ৮২ হাজার টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে।

২০২৩ সাল থেকে টাকা ফেরতের জন্য একাধিকবার নোটিস দেওয়া হলেও অর্থ উদ্ধার হয়নি। ২০২৪ সালের অক্টোবরে সংঘের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়।

অভিযুক্ত সোমা মাইতি ও প্রতিমা জানা টাকা নেওয়ার কথা স্বীকার করলেও অভিযোগে উল্লেখ করা অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। পারিবারিক চিকিৎসার খরচের কথা জানিয়ে তাঁরা ধীরে ধীরে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন। পুলিশ জানিয়েছে, আর্থিক প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =