বাতিল সর্বভারতীয় নিট ইউজি, প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই

নয়াদিল্লি : ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গেল নিট ইউজি ২০২৬ পরীক্ষা। গত ৩ মে সারা দেশে এই পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু তার পরই নানা ধরনের দুর্নীতির অভিযোগ আসতে থাকে কেন্দ্রীয় সংস্থাগুলির কাছে। তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা বাতিলের।

জানানো হয়েছে ফের পরীক্ষা নেওয়া হবে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর তাদের মনে হয়েছে পরীক্ষার ক্ষেত্রে কোনও দুর্নীতি হয়ে থাকতে পারে। তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। রাজস্থানে এই পেপার ফাঁসের বিষয়টি সামনে এসেছে। উল্লেখ্য, এবার নিট ইউজি পরীক্ষায় বসেছিল প্রায় ২২ লক্ষ পড়ুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 6 =