আরজি কর দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত আখতার আলি আত্মসমর্পণ করতে আদালতে

কলকাতা : আদালতে হাজির হলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাওড়ার হাসপাতাল থেকে শনিবার কলকাতার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে গিয়েছেন সরকারি হাসপাতালে দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন ডেপুটি সুপার।

শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল আদালত। আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ঘটনাক্রমে শনিবার আদালতে হাজির হন আখতার।

তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা আখতার আলি। আদালতে ঢোকার সময়ে তিনি বলেন, ‘‘যে টাকা নেওয়ার অভিযোগ করা হচ্ছে, সেটা দাদার চিকিৎসা জন্য ধার নিয়েছিলাম। এখন চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।’’ তিনি বলেন, “আমি কোনওভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যাঁরা জেলে আছে তাঁদের বার করতে বড় ধরনের চক্রান্ত হচ্ছে। আমি এই অভিযোগ তুলেছিলাম। আমিই জেলে গেলে ওদের জামিন পেতে সুবিধা হবে। আমি লড়াই চালাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 6 =