মুম্বই : নিজের বাংলো থেকে পাশের বহুতলে গুলি চালিয়ে গ্রেফতার হলেন অভিনেতা কমাল আর খান। সমাজমাধ্যমে কেআরকে নামেই সুপরিচিত ওই অভিনেতাকে মুম্বইয়ের ওশিওয়ারা থানার পুলিশ গ্রেফতার করেছে। ১৮ জানুয়ারি তাঁদের ফ্ল্যাটে গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ করেন একটি বহুতলের তিন ও পাঁচ তলার বাসিন্দা এক পরিচালক ও এক মডেল।
ফরেন্সিক পরীক্ষায় বোঝা যায় অদূরেই কমাল খানের বাংলো থেকে ওই গুলি ছোড়া হয়েছে। তার পরেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, কমল জানিয়েছেন তিনি নিজের বৈধ আগ্নেয়াস্ত্র থেকেই ওই গুলি ছুড়েছিলেন।
মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ওশিওয়ারা এলাকায় গুলি চালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের পর অভিনেতা-প্রযোজক কমাল আর খানকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পেশ করা হবে, পুলিশ তাঁকে হেফাজতে নেবে এবং আরও তদন্ত করবে।

