এবার অনির্দিষ্টকালের অনশনে অভিজিৎ দীপকে, বললেন পিছপা হবেন না

নয়াদিল্লি : সোনম ওয়াংচুককে বলপূর্বক অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিটের প্রশ্নফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সোনম ওয়াংচুকের সঙ্গে যন্তরমন্তরে অনশনে বসেছিলেন ছাত্র সংগঠন আইসা-র ছয় প্রতিনিধি। শনিবার সকালে তাদের তুলতে আসে দিল্লি পুলিশের দল। খবর পেয়ে সেখানে পৌঁছন অভিজিৎ ও তাঁর দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

সেখানেই অভিজিৎ ঘোষণা করেন, “আমি আজ থেকে আমার অনির্দিষ্টকালের অনশন শুরু করছি। আমি সকলের কাছে আবেদন করছি: পিছু হটবেন না; এই আন্দোলন আরও বড় হবে। তারা একটি গুরুতর ভুল করেছে। আমি সবাইকে যন্তর মন্তরে আসার জন্য অনুরোধ করছি; আমাদের আন্দোলন এখান থেকেই চলবে এবং আমরা ২০ জুলাই নির্ধারিত পদযাত্রা নিয়ে এগিয়ে যাব।”

এদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ) এবং স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-র সদস্যরা দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আয়োজিত বিক্ষোভে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fifteen =