বাসন্তীতে মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, আহত দুই পুলিশ কর্মী

দক্ষিণ ২৪ পরগনা : সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক দুর্ঘটনা।

বাসন্তী থানা থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়।

দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মী-সহ মোট দু’জন পুলিশ কর্মী আহত হন। আহত দুই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনার পর পুলিশের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় প্রশ্নপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =