ভারতীয় ফুটবলে ইতিহাস। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ভারত। ব্রাজিল ও ভারতের ফুটবল নিয়ামক সংস্থার তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল। বৃহস্পতিবার মোহনবাগান দিবসের অনুষ্ঠানে এসে ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তার আগে অবশ্য দুই দেশের ফেডারেশনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় এই খবর। ক্রীড়ামন্ত্রী বললেন, “রাজ্যে পালাবদলের পর এক বড় ফুটবল উৎসব। পুজোর আগে সকল দর্শকরা মাঠে আসুন, উপভোগ করুন।”

