বাণিজ্যে নতুন যুগের সূচনা, ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার ভারতের

নয়াদিল্লি : ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বুধবার থেকে কার্যকর হয়েছে। এই চুক্তির সুবাদে ভারতের ৯৯ শতাংশ পণ্যই বিনা শুল্কেই ব্রিটেনের বাজারে প্রবেশাধিকার পাবে। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। এই চুক্তির আওতায় নেই ডায়েরি ও কৃষি ক্ষেত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কার্যকর হওয়া ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি এবং সামাজিক সুরক্ষা চুক্তি, ভারত-ব্রিটেন অংশীদারিত্বের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। প্রধানমন্ত্রী আরও বলেন, এই চুক্তি ভারতের কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কে নতুন গতি দেবে এবং এর পাশাপাশি বিভিন্ন প্রাণবন্ত সেক্টর ব্রিটেনের বাজারে আরও শক্তিশালী প্রবেশাধিকার লাভ করবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এটি প্রযুক্তি, পেশাগত পরিষেবা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতাকে আরও গভীর করবে এবং একইসঙ্গে দক্ষ ভারতীয় প্রতিভাদের জন্য বৃহত্তর গতিশীলতাকে সমর্থন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − one =