ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা, দৌলতচক সুইলিস গেট পরিদর্শনে বিধায়ক শীতল কপাট

সুমন মণ্ডল, ঘাটাল : ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শুরু করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রতি ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে মাস্টার প্ল্যানের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।এরই মধ্যে আজ ঘাটালের দৌলতচক সুইলিস গেট পরিদর্শন করলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট।

এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধিরাপরিদর্শনকালে সুইলিস গেটের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বিধায়ক। পাশাপাশি এলাকার জলনিকাশি ব্যবস্থার হাল এবং সম্ভাব্য সমস্যাগুলি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ঘাটালবাসীর দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে সুইলিস গেটের কার্যকারিতা ও জলনিকাশি ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।ঘাটালের মানুষের জলযন্ত্রণার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের উপর গুরুত্ব দেন বিধায়ক শীতল কপাট। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত বাস্তবায়ন এবং

জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ঘাটালবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *