ছট মহাপর্বের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : মহাপর্ব ছট পুজোর সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে রবিবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকৃতি আরাধনার এই পবিত্র উৎসবে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও নতুন শক্তির সঞ্চার হোক— এই কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ বার্তা পোস্ট করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পোস্টে লিখেছেন, “মহাপর্ব ছটের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষে আমার সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতির উপাসনায় নিবেদিত এই পবিত্র উপলক্ষ সকলের মধ্যে নতুন চেতনা ও শক্তির সঞ্চার করুক এবং সমাজে সদ্ভাব ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করুক।”

সূর্যদেবের আশীর্বাদ প্রার্থনা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, “ভগবান সূর্যদেবের কৃপায় প্রত্যেকের জীবন আলোকিত হয়ে উঠুক। ছঠি মাইয়ার জয় হোক!” উল্লেখ্য, চার দিনব্যাপী ছট মহাপর্বের তৃতীয় দিনে আজ দেশজুড়ে বিভিন্ন নদী ও জলাশয়ের ঘাটে অস্তগামী সূর্যকে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *