হাওড়া : গুরু নানক জয়ন্তী উদযাপনের প্রাক্কালে রবিবার হাওড়ার একটি গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে শিখ সম্প্রদায়ের রীতিনীতি মেনে শ্রদ্ধা নিবেদনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সংখ্যালঘু বলতে কেবল একটি সম্প্রদায়কে বোঝায় না; শিখ, বৌদ্ধ এবং জৈনরাও সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
গুরুদ্বার পরিদর্শন ও প্রার্থনা শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এঁরা প্রকৃত দেশপ্রেমিক; এঁরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছেন। আমি তাঁদের নিজস্ব রীতিনীতি মেনেই প্রার্থনা করেছি।”
সংখ্যালঘু সংজ্ঞা নিয়ে পূর্বতন রাজ্য সরকারের নীতির সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “সংখ্যালঘু বলতে কেবল একটি সম্প্রদায়কে বোঝায় না। শিখরাও সংখ্যালঘু। পূর্বতন সরকার সংখ্যালঘু বলতে কেবল মুসলিমদেরই বুঝত, অথচ বৌদ্ধ এবং জৈনরাও সংখ্যালঘু।”

