ক্ষীরপাই-রামজীবনপুর রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! প্রাইভেট কারের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু স্বামীর, গুরুতর আহত স্ত্রী

সুমন মণ্ডল, ঘাটাল : পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই-রামজীবনপুর রাজ্য সড়কের মহাবালার কাছে প্রাইভেট কার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী সমীর কারকের। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী নীলিমা কারক।

জানা গিয়েছে, ঘাটালের জলসরা এলাকার বাসিন্দা সমীর কারক তাঁর স্ত্রী নীলিমা কারককে সঙ্গে নিয়ে বাইকে করে রামজীবনপুরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় মহাবালার কাছে একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় দু’জনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সমীর কারকের। অন্যদিকে, গুরুতর আহত নীলিমা কারককে উন্নত চিকিৎসার জন্য ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =