দুর্গাপুর : “২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে যার নির্দেশে মা-কালিকে প্রিজন ভ্যানে তুলেছিল, এবছর মহালয়ায় দিল্লীতে তাকেই প্রিজন ভ্যানে তুলে দিয়েছে মা কালি। এটাই শক্তি।” বৃহঃস্পতিবার রাত্রে দুর্গাপুরে কালি পুজোর উদ্বোধনে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই খোঁচা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, বৃহঃস্পতিবার রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষনা হয়। একই সঙ্গে হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধির সূচনা হয়। এদিন, আসানসোল-দুর্গাপুরে ৪ টি কালিপুজোর উদ্বোধনে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাত সাড়ে ১০ টা নাগাদ দুর্গাপুর নিউটনে একটি কালি পুজোর উদ্বোধন করেন। সেখানে বক্তব্যে তিনি বলেন,” নতুন শিল্পনীতিতে শিল্পায়ন ক্ষেত্রে বহুমুখী সুফল হয়েছে। সরকারি কর্মসংস্তান দিয়ে বেকারত্ব মেটানো যাবে না। তাই বিকল্প শিল্পায়নের মধ্য দিয়ে কর্মসংস্থান হবে। দ্বীতয়ত শিল্প এলে রাজ্যের রুগন অর্থনীতি বদলে যাবে। এনসিলিয়ার বাড়বে।
পরিকাঠামোর উন্নয়ন হবে। আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গ আত্মনির্ভর হবে।” তিনি আরও বলেন,” গত ৩৫ ও ১৫ বছরে পশ্চিমবঙ্গ এগোয়নি, পিছিয়ে গেছে। ডাঃ বিধানচন্দ্র রায় চেষ্টা করেছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যা হয়েছিল উগ্র শ্রমিক ইউনিয়ন, ভেঙে দাও গুড়িয়ে দাও।” তৃণমূল সরকারকে আক্রমন করে তিনি বলেন,” গত ১৫ বছরে প্রধানমন্ত্রী মোদিজী যখন আত্মনির্ভর ভারতের কথা বলছেন, তখন এখানের সরকার বলত ভাতা নির্ভর বাংলা, গ্রেটার বাংলাদেশ। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।”
এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে বলেন,” ২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে যার নির্দেশে মা-কালিকে প্রিজন ভ্যানে তুলেছিল, এবছর মহালয়ায় দিল্লীতে তাকেই প্রিজন ভ্যানে তুলে দিয়েছে মা কালি। এটাই মা কালির শক্তি।” এদিন তিনি বলেন,” পশ্চিম বর্ধমানে সরকারি মেডিক্যাল কলেজ নেই। দুর্গাপুর ইএসআই হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে মেডিক্যাল কলেজ তৈরী করা হবে।”

