কালীপুজো ও ছট পুজো উপলক্ষে নিরাপত্তা জোরদারে চন্দ্রকোনা থানার উদ্যোগে প্রশাসনিক বৈঠক

সুমন মণ্ডল,পশ্চিম মেদিনীপুর : আসন্ন কালীপুজো ও ছট পুজোকে কেন্দ্র করে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে তৎপর চন্দ্রকোনা থানার পুলিশ। চন্দ্রকোনা থানার উদ্যোগে এলাকার বিভিন্ন কালীপুজো কমিটির কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হলো এক প্রশাসনিক বৈঠক।

বৈঠকে পুজোর দিনগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য এবং চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যয় দাস সহ পুলিশ কর্মীরা।

উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুজো কমিটিগুলিকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার বার্তাও দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 10 =