দুই দশকের প্রতীক্ষার অবসান, ছাত্র সংসদ নির্বাচন ফিরছে জামিয়া মিলিয়া ইসলামিয়ায়

নয়াদিল্লি : দীর্ঘ দুই দশক পর অবশেষে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করলো দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র সংসদের সংবিধান অনুমোদনের ১৫ দিনের মধ্যেই এই বহুপ্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক নির্দেশিকায় বলা হয়েছে, জামিয়া মিলিয়া ইসলামিয়া ছাত্র সংসদের সংবিধান অনুমোদিত হওয়ার দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করা হবে। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জামিয়া ছাত্র সংসদ ভেঙে দিয়েছিল। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ক্যাম্পাসে কোনও গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল না।

নির্বাচিত ছাত্র সংসদ পুনরুজ্জীবনের দাবিতে বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা ধারাবাহিক আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিলেন। অবশেষে পড়ুয়াদের তীব্র প্রতিবাদের মুখে নতিস্বীকার করে নির্বাচন আয়োজনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *