সুমন মণ্ড়ল,চন্দ্রকোনা : বালি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে মৃত্যু হল এক খালাসির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কামারখালী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতার দিক থেকে একটি বালি বোঝাই পিকআপ ভ্যান দ্রুতগতিতে চন্দ্রকোনার দিকে আসছিল। কামারখালী এলাকায় এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের জমিতে উল্টে যায় পিকআপ ভ্যানটি। দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়েন এক খালাসি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটিকেও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

