সুমন মণ্ডল,ঘাটাল : বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী বিলি করলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট ও ঘাটাল মহকুমা শাসক অনন্য জানা।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ তুলে দেওয়া হয়।বন্যার জেরে বহু মানুষ সমস্যায় পড়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের তরফে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিধায়ক ও মহকুমা শাসক এলাকায় গিয়ে বন্যার্তদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।

