সল্টলেকে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী, দখলমুক্ত ফুটপাতের নির্দেশ অগ্নিমিত্রা পালের

সল্টলেক : আচমকা পরিদর্শনে সল্টলেকে হাজির হলেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বিধাননগর পৌরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনে উঠে আসে ফুটপাত দখলের ছবি। কোথাও ফুটপাতের উপর গাড়ি পার্কিং করা হয়েছে, আবার কোথাও ফুটপাত দখল করে বসেছে দোকান।

এদিন ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। সাধারণ মানুষের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দখল হয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল।

মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দখলদারদের ফুটপাত খালি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে বেআইনি দখল সরিয়ে না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে। পাশাপাশি ফুটপাত যাতে ফের দখল না হয়, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

অগ্নিমিত্রা পালের এই আচমকা পরিদর্শনে প্রশাসনিক মহলেও তৎপরতা শুরু হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =