জন্মাষ্টমী ও লোকনাথ জয়ন্তীতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা : শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার তিনি সমাজ মাধ্যমে ভগবান কৃষ্ণের প্রতি তাঁর ভক্তি প্রকাশ করেছেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সমাজ মাধ্যমে এক বার্তায় এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অধর্মের বিনাশে, ধর্মের প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই বসুন্ধরায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও শ্রীমদ্ভাগবদ্গীতার জ্ঞানে আলোকিত হোক সকলের জীবন। সবার ঘরে আসুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। সকলকে জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন। জয় গোপাল! জয় শ্রীকৃষ্ণ!”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার লোকনাথ জয়ন্তী উপলক্ষেও রাজ্যের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এদিন সমাজ মাধ্যমে লিখেছেন, “জয় বাবা লোকনাথ| লোকনাথ জয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − eleven =