রাজ্যজুড়ে শুরু হলো জনগণনা: ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জমা দেওয়া যাবে ডিজিটাল তথ্য

কলকাতা : শনিবার থেকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত ১৬তম জনগণনার প্রক্রিয়া। ডিজিটাল ভারতে তথ্য সংগ্রহের গতি ও নির্ভুলতা বাড়াতে এবারের এই ঐতিহাসিক গণনাটি শতপ্রতিশত ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।

প্রক্রিয়া শুরুর পর আয়োজিত কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ জনগণকে সচেতন থাকার ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আজ থেকে আমাদের রাজ্যে ১৬তম জনগণনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি একটি সম্পূর্ণ অর্থাৎ ১০০ শতাংশ ডিজিটাল জনগণনা প্রক্রিয়া। আগামী ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে রাজ্যবাসী ডিজিটাল পোর্টালে নিজেদের ও পরিবারের প্রয়োজনীয় তথ্যাবলি জমা দিতে পারবেন।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট পোর্টালে নাগরিকরা নিজেদের সুবিধামতো ঘরে বসেই অনলাইন মাধ্যমের সাহায্যে এই স্ব-গণনা সম্পন্ন করতে পারবেন। প্রথম ধাপের এই ১৫ দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী ধাপে সরকারি প্রতিনিধিরা সরেজমিনে তথ্য যাচাইয়ে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =