৪টি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার

কলকাতা : স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণ করতে ৪টি বিশেষ টোল-ফ্রি নম্বর হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে একযোগে অভিযোগ নথিভুক্ত করা যাবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেই নবান্নের বিশেষ কন্ট্রোল রুম পরিদর্শন করবেন। পাশাপাশি এই নম্বরগুলির অপব্যবহার বা ব্যক্তিগত প্রতিহিংসার কাজে ভুল তথ্য সরবরাহ করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি।

রাজ্যে পালাবদলের পরই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দেয় নতুন সরকার। দুর্নীতিতে যুক্ত থাকলে কোনওভাবেই পার পাওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিন্ডিকেট, কাটমানি, অনৈতিক ভাবে রোড ট্যাক্স আদায় এবং চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে বঙ্গবাসীকে শামিল করতে চারটি পৃথক টোল-ফ্রি নম্বর চালু হল এই রাজ্যে। মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চারটি টোল-ফ্রি নম্বর চালু করেন।

কাটমানি সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর- ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর- ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স কিংবা টোল আদায় সংক্রান্ত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর-১৫৫৩৩৭, বেআইনি মদ নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর- ১৫৫৩৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − eleven =