রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশ সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশের

কলকাতা : আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে মনোনয়ন পেশ করেন তাঁরা। কিছু দিন আগেই বিজেপিতে যোগ দেন এই তিনজন, তারপর ওই দিনই তাঁদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য প্রার্থী করে বিজেপি।

এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন গুন্ডা দমন আইন প্রসঙ্গে বলেন, “এটা খুবই জরুরি ছিল। ৩৪ বছর ধরে কমিউনিস্ট গুন্ডাদের সরকার ছিল। তারপর ১৫ বছর ধরে তৃণমূলের গুন্ডাদের সরকার ছিল। তাদের দমন করার জন্য এই আইনটি খুবই জরুরি ছিল। আমরা বিধানসভায় আইনটি পাস করিয়েছি এবং রাজ্যপাল তাতে অনুমোদন দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − two =