কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাই কোর্টের

কলকাতা : গত বিধানসভা ভোটের প্রচারে ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্য করায় মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল তারা।

সেই মামলায় আগামী ১৫ জুলাই দুপুর ১২টার সময়ে নিম্ন আদালতে গিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর আরও নির্দেশ, ওই সময়ে যাতে ডিম ছোড়ার বা হেনস্থার কোনও ঘটনা না ঘটে, সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করতে হবে পুলিশকে।

এই মামলায় সাংসদকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ দেয় হাই কোর্ট। সেই মতো সিআইডি-র তলবেও সাড়া দেন অভিষেক। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চাননি তিনি। আদালত দু’বার অভিষেককে হাজিরার নির্দেশ দিলেও, তা এড়িয়ে যান তিনি। এই বিষয়টি নিয়েই শুক্রবার অভিষেককে ভর্ৎসনা করেছেন বিচারপতি। জানিয়ে দিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা দিতে আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় নিম্ন আদালতে যেতে হবে অভিষেককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =