ব্রহ্মচারিণী দীপা দেবীর মহাপ্রয়াণ

কলকাতা : দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের শ্রদ্ধেয়া সহ-সভানেত্রী এবং আদ্যাপীঠ বালিকা আশ্রমের সম্পাদিকা ব্রহ্মচারিণী দীপা দেবী (দীপালি দেবী) বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তদানীন্তন পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের বাঁশখালীর পালেগ্রাম গ্রামে এক পুণ্যময় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

তাঁর এই প্রয়াণে আদ্যাপীঠ পরিবার এবং দেশ-বিদেশের অগণিত ভক্ত ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − five =