উত্তর প্রদেশে এনকাউন্টারে খতম কুখ্যাত অপরাধী, উদ্ধার আগ্নেয়াস্ত্র

লখনউ : উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বিভানা থানা এলাকায় উত্তর প্রদেশ এসটিএফ-এর নয়ডা ইউনিটের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক অপরাধী। নিহতের নাম – আসিফ ওরফে ভিকি ছাইমার। তার মাথার দাম ছিল ১ লক্ষ টাকা।

ইউপি এসটিএফ-এর তথ্য অনুযায়ী, অভিযানের সময় আসিফ গুলি চালায় এবং পাল্টা গুলিতে সে গুরুতর জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, প্রচুর পরিমাণে গুলি এবং একটি মোটরবাইক উদ্ধার করেছে।

আসিফ বেশ কয়েকটি গুরুতর অপরাধের ঘটনায় অভিযুক্ত ছিল; এর মধ্যে অন্যতম হলো ২০১৪ সালের জৌনপুরের একটি বাড়িতে ডাকাতি ও জোড়া খুনের ঘটনা। ওই ঘটনায় একটি পরিবারকে বন্দি করে ধারালো অস্ত্র দিয়ে পাঁচ সদস্যের ওপর হামলা চালানো হয়েছিল, যার ফলে চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার মৃত্যু হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − six =