গুন্ডাদমন থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শুভেন্দুর প্রশংসা শাহের

কলকাতা : পশ্চিমবঙ্গে শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এত কম সময়ে এত কাজ করায় শুভেন্দুকে শুভেচ্ছাও জানান তিনি।

নির্বাচনের আগে গুন্ডাদের উলটো করে ঝোলানোর কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর সেই ‘সংকল্প’ই পূরণ করেছে শুভেন্দুর সরকার। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডাদমন বিল। এছাড়াও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আগস্টেই বিধানসভায় এই বিল পেশ হবে। এই নিয়েই স্বস্তিপ্রকাশ করেন শাহ।

শুভেন্দুবাবু এদিন স্মরণ-মঞ্চে বলেন, “অমিত শাহজি ফোন করে বলেছিলেন, শুভেন্দু শ্যামাপ্রসাদের জন্মদিন বড় করে পালন করো। সেই কথা রাখতেই আজ সব সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো বছর ধরে কাজ করব। শ্যামাপ্রসাদের দেখানো পথে চলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 − 1 =