শ্যামপুরে উপপ্রধানের বাড়িতে ভাঙচুর স্থানীয়দের

হাওড়া : দুর্নীতির অভিযোগে হাওড়ার শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাসের বাড়িতে শুক্রবার সকালে ব্যাপক ভাঙচুর চালালো উত্তেজিত গ্রামবাসীদের একাংশ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় সদানন্দ দাস বাড়িতে ছিলেন না। দুর্নীতি, আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ রয়েছে দীর্ঘদিনের এই তৃণমূল কর্মী তথা উপপ্রধানের বিরুদ্ধে।

এদিন সকালে আচমকাই প্রচুর মানুষ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও গালিগালাজ শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা উপপ্রধানের বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ঘরের জানালার কাচ, সোফা ও কাঠের আসবাবপত্র ভাঙচুর করে বাইরে বের করে আনা হয়। বাড়ির বাইরে থাকা দু’টি মোটরবাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

অভিযোগ, এই তাণ্ডব চলাকালীন সদানন্দবাবুর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে। নতুন করে যাতে অশান্তি না হয় তাই ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =