তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করানোর দাবিতে পুলিশের দ্বারস্থ ঋতব্রত গোষ্ঠী

কলকাতা : দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার নতুন কোন্দল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকার তহবিল নিয়ে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে সমস্ত ধরণের আর্থিক লেনদেনের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা বা ‘ফ্রিজ’ করার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়করা।

দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঋতব্রত শিবিরের একাধিক বিধায়ক বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সংশ্লিষ্ট থানায় পৌঁছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে পুলিশের কাছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বা তথ্য তুলে দেওয়া হয়েছে, যেগুলিতে তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল জমা রয়েছে।

বিধায়কদের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলে নেতৃত্বের গুরুতর মতভেদের কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টগুলি আপাতত ফ্রিজ করা হোক এবং সমস্ত ধরণের আর্থিক লেনদেন বন্ধ রাখা হোক।

চিঠিতে ঋতব্রত–সমর্থক বিধায়করা নিজেদের তৃণমূল কংগ্রেসের ‘প্রকৃত প্রতিনিধি’ হিসেবে দাবি করেছেন। তাঁদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে দলীয় তহবিলের অপব্যবহার করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =