আগামী বাজেটে পশ্চিমবঙ্গের এক নতুন উন্নতির ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

কলকাতা : “আগামী ২২ তারিখ (২২ জুন) বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে। সেই বাজেটে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, এই নতুন সরকার কীভাবে সমস্ত অর্থনৈতিক দিক অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলে পশ্চিমবঙ্গকে এক নতুন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।” এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের আসন্ন বাজেট নিয়ে বড় ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী।

কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১২ বছর সম্পূর্ণ হয়েছে। এক যুগ একটানা ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই এক নতুন নজির ও রেকর্ড গড়েছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রের এই সাফল্যের এক যুগ পূর্তি উপলক্ষে শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সম্মেলন থেকে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন তিনি, তেমনই অন্যদিকে আগামী দিনে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো ও দিশা কোন দিকে যেতে চলেছে – তারও এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে রাখলেন রাজ্যের এই প্রশাসনিক প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =