ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, বর্ষার আগমনের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলায়। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বৃষ্টি চলবে।

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন্ন। ঘর্মাক্ত গরম নেই, উল্টে নেমেছে তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। ঝড়-বৃষ্টির কারণে আগামী দু’দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =