রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের ইস্তফা

নয়াদিল্লি : পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বেশ কিছু সময় ধরেই ঘাসফুল শিবিরের অন্দরে যে তীব্র ডামাডোল চলছিল এবং সুস্মিতা দেব যে কোনও মুহূর্তে দল ও সাংসদ পদ ছাড়তে পারেন— সেই আশঙ্কা মিলে গেল ‍বুধবার।

লোকসভা নির্বাচনের ধাক্কা সামলানোর আগেই এবার দেশের উচ্চকক্ষ বা রাজ্যসভাতেও কার্যত নজিরবিহীন ভাঙন ও রক্তক্ষরণের মুখে পড়েছে রাজ্যের শাসক দল। প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায়ের দেখানো পথেই এবার হাঁটা দিলেন অসমের প্রয়াত দাপুটে কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। শুধু পদত্যাগই নয়, রাজনৈতিক মহলের অন্দরের খবর, বিদায়ী সাংসদ সুস্মিতাও এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একনায়কতন্ত্র ও কাজকর্মের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিতে পারেন।

বছর পাঁচ আগে দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের মস্তিস্কপ্রসূত পরামর্শ মেনেই কংগ্রেসের জাতীয় স্তর থেকে সুস্মিতা দেবকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছিলেন অভিষেক। লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট— সুস্মিতার ফেসভ্যালু ও তাঁর পারিবারিক ঐতিহ্যকে ঢাল করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে ত্রিপুরা ও অসমে ঘাসফুল ফোটানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =