ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি প্রার্থনা দেবের, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আশ্বাস

পূর্ব মেদিনীপুর : ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) কে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস দিয়েছেন দ্রুত সেই কাজ হবে।

কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন। আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে।”

মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দুু অধিকারী। সেখানে বিজেপি বিধায়ক, সাংসদদের পাশাপাশি ছিলেন বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমপি ও বিধায়করা। প্রশাসনিক বৈঠকে ছিলেন ঘাটালের সাংসদ দেব ও মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

সূত্রের খবর, বৈঠকে দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন। ঘাটালবাসীর স্বপ্নকে বাস্তবায়িত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রতিশ্রুতি চান। মুখ্যমন্ত্রী তখনই তাঁকে জানান, সরকার সেই কাজ করবে। পরে সাংবাদিকদের সাংসদ দেব বলেন, “আগামী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অর্থ বরাদ্দ করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + ten =