মমতাকে কেন্দ্র করে চর্চার কেন্দ্রে উঠে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর

কলকাতা : বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফেরার রাস্তা দেখিয়ে আলোড়ন ফেললেন তিনি।

হুমায়ুনের দাবি, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে চান, তাহলে রেজিনগর কেন্দ্র থেকে তাঁকে বিধানসভায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় থাকা প্রয়োজন ছিল।

হুমায়ুন কবীরের মতে, রাজ্যের রাজনীতিতে এখনও মমতার গুরুত্ব অস্বীকার করার কোনও সুযোগ নেই। সেই কারণেই তিনি মনে করেন, বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তাঁর বিধানসভায় উপস্থিত থাকা উচিত।

হুমায়ুনের বক্তব্য, নন্দীগ্রামের মতো আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় পাওয়া কঠিন হতে পারে। তবে রেজিনগরের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ আলাদা।

হুমায়ুনের দাবি, ওই কেন্দ্রে তাঁর প্রভাব এবং জনসমর্থন এমন জায়গায় রয়েছে যে সেখানে তিনি যে কাউকে জেতানোর ক্ষমতা রাখেন।

সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যক্তিগতভাবে তাঁকে অনুরোধ করেন, তাহলে তিনি বিধানসভায় ফেরার ব্যবস্থা করে দিতে পারেন।

নিজের রাজনৈতিক শক্তির প্রসঙ্গও তুলে ধরেন হুমায়ুন।

তাঁর দাবি, রেজিনগরে তিনি তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে পরাজিত করেছেন। পাশাপাশি বিজেপিকেও বড় ব্যবধানে হারিয়েছেন। তাই ভবিষ্যতেও ওই কেন্দ্র থেকে মানুষের সমর্থন নিয়ে জয়ী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 16 =