কলকাতা বন্দর বাঁচাতে কড়া পদক্ষেপের আশ্বাস শুভেন্দু অধিকারীর

কলকাতা  : কলকাতা বন্দরে সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালোবাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ!

এটাকে বাস্তব ধরে নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে।

কলকাতা বন্দরে নজর রাখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে থাকবে পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ বন্দরের অধিকর্তা, রাজ্যের গোয়েন্দারা।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তৃণমূলকে বেঁধেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সরকারের মদতে কলকাতা পুরসভার কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে মাফিয়ারাজ চলাত বলে জানিয়েছেন তিনি।

বন্দরগুলিতে বিদেশী গুপ্তচর সংস্থাগুলিরও নজর থাকে। আগে গুপ্তচরও গ্রেফতার হয়েছে।

তখন প্রশ্ন ওঠে গার্ডেনরিচে অবস্থিত যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে ব্লুপ্রিন্ট হাতিয়ে নেওয়ার ছক ছিল পাক গুপ্তচর সংস্থার? মদত ছিল চিনের!

তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার কোনও আপস করবে না জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রতি মাসে কলকাতা পুরনিগম, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম, সিআইএসএফ, কলকাতা পুলিশ, ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগ বৈঠক করবেন। রাজস্বের লোকসান, অবৈধ কাজকর্ম রুখতে তাঁরা পদক্ষেপ নেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 6 =