পিছল দফতর বন্টন প্রক্রিয়া, মন্ত্রীদের দায়িত্ব ভাগ হবে শুক্রবার

কলকাতা : সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৩৫ বিধায়ক শপথ নেন। বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের মন্ত্রক বন্টনের কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে।

৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বাংলায় গেরুয়া শিবিরের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবেশ শপথ নেন শুভেন্দু অধিকারী। সঙ্গে অগ্নিমিত্রা পল, দীলিপ ঘোষ-সহ মোট ৬ জন পশথ নেন। তারপর থেকে তাঁরাই বিভিন্ন দফতর সামলাচ্ছেন।

মুখ্যমন্ত্রী-সহ এখন মন্ত্রিসভার মোট সদস্য ৪১। তাঁদের মধ্যে ১৯ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। অগ্নিমিত্রা, দিলীপ, ক্ষুদিরাম, অশোক কীর্তনীয়ারা প্রথম দিন দায়িত্ব পেয়েছিলেন।তবে নতুন ৩৫ জন এখনও কোনও দফতরের দায়িত্ব পাননি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তাঁদের দফতর বন্টনের কথা থাকলেও তা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =