পশ্চিম বর্ধমান : ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুর পুরসভার ২ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি রমাপ্রসাদ হালদার। বুধবার দুর্গাপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে দুর্গাপুরে ফেরার পথে বুদবুদ এলাকা থেকে রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ছড়ানো, সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং তোলাবাজির একাধিক অভিযোগ ছিল। রমাপ্রসাদ হালদারের এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

