ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ

কলকাতা : জনতার দরবারে মঙ্গলবার সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির দফতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন অনেকেই। সবার মনের কথা শুনে তা পূরণের দিয়েছেন আশ্বাস।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গ সরকার জনগণের সরকার, সাধারণ মানুষের সরকার। সাধারণ মানুষের যে কোনও সমস্যায় এই সরকার সর্বদা তাঁদের পাশে থাকতে বদ্ধপরিকর।

রাজ্যের নিপীড়িত, বঞ্চিত সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনতে চালু করা হয়েছে ‘জনতার দরবার’। রাজ্য বিজেপি কার্যালয়ে এদিন ‘জনতার দরবার’-এ মানুষের অভাব অভিযোগ শুনেছি এবং প্রকৃত সমাধানের আশ্বাস দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =