বেদান্ত-র দফতরে তল্লাশি অভিযান ইডি-র

কলকাতা : মঙ্গলবার সকাল থেকে শিল্প গোষ্ঠী বেদান্ত-র দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা)-র আওতায় বেদান্ত গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। সেই প্রেক্ষিতেই এ দিনের অভিযান বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, দিল্লি–সহ একাধিক জায়গায় বেদান্ত-র দফতরে এই তল্লাশি অভিযান হয় সোমবারেও। মঙ্গলবারও তা অব্যাহত। দেশের খনি শিল্পের সঙ্গে যুক্ত অন্যতম প্রধান এই গোষ্ঠীর তরফে অভিযান নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি।

তবে সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, কর্তৃপক্ষের সঙ্গে আমরা সব ধরনের সহযোগিতা করছি। যা যা তথ্য চাওয়া হয়েছে, তা দেওয়া হয়েছে। আমাদের সংস্থা আইন মোতাবেক চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু জানানো আমাদের পক্ষে সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 12 =