পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ, মন্ত্রী হলেন তাপস, অর্জুন ও শঙ্কর-সহ ৩৫ জন

কলকাতা : সম্প্রসারিত হল শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা। সোমবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ জন বিজেপি বিধায়ক। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ।

মোট ৩৫ জন শপথ নিলেন সোমবার। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন, প্রতিমন্ত্রী ১৯ জন। নিখুঁত সমন্বয়ে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভা। অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি রয়েছে নতুন মুখও। তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, কলিতা মাজি, মনোজ ওরাওঁ, শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ-সহ ৩৫ জন শপথ নিলেন এ দিন। আগেই শপথ নিয়েছেন পাঁচ জন। শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভায় থাকছেন ৪০ জন সদস্য।

১৩ জন হয়েছেন পূর্ণমন্ত্রী, তাঁরা হলেন— তাপস রায়, দীপক বর্মণ, অর্জুন সিং, জগন্নাথ চট্টাপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শ্বাসদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, অজয় কুমার পোদ্দার, শঙ্কর ঘোষ, অরূপ কুমার দাস, গৌরীশঙ্কর ঘোষ, মনোজ কুমার ওঁরাও।

৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তাঁরা হলেন— ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো

১৯ জন প্রতিমন্ত্রী হলেন জুয়েল মুর্মু, অশোক দিন্দা, উমেশ রাই, কৌশিক চৌধুরী, কলিতা মাজি, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী ঘোষ দাস, দীপঙ্কর জানা, পূর্ণিমা চক্রবর্তী, হরিকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মণ, শান্তনু প্রামাণিক, অমিয় কিস্কু, বিরাজ বিশ্বাস, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, সুমনা সরকার, বিশাল লামা, নদের চাঁদ বাউড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =