মহিলাদের জন্য চালু বিনামূল্যে বাস পরিষেবা, প্রয়োজন কিছু নথি

কলকাতা : পূর্ব ঘোষণা মতোই পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়ে গেল। সরকার গঠনের পর ১ জুন থেকে বিনামূল্যে বাস পরিষেবা কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই মতো সোমবার থেকে সরকারি বাসে মহিলাদের ভাড়া লাগছে না। বাসে উঠলে তাঁদের শূন্য মূল্যের একটি টিকিট দেওয়া হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্রই এই সুবিধা মিলছে।

স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য তো বটেই, দূরপাল্লার বাসেও বিনামূল্যে টিকিটের সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। সে ক্ষেত্রে মোট ১২টি নথির যে কোনও একটি সংশ্লিষ্ট বাসের কন্ডাক্টরকে দেখাতে হচ্ছে। তার মধ্যে অন্যতম আধার কার্ড। এ ছাড়া, ভোটার কার্ড, সরকারের দেওয়া ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারতের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি পরিচয়পত্র দেখালেই বাসে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন মহিলারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =