কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তিও

কলকাতা : কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরমও। তবে, আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে ঝড় বা বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

এ বার দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না-হলেও তার পর থেকে দুই-তিন ডিগ্রি পারদ চড়ার সম্ভাবনা রয়েছে। তা থাকবে আরও ৫ দিন পর্যন্ত।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =