ইবোলা আতঙ্কে মেক্সিকো মধ্য আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি

মেক্সিকো সিটি : বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। এরই মধ্যে বিশ্বকাপ উপলক্ষে দর্শক ও ক্রীড়াবিদদের স্বাগত জানানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে মধ্য আফ্রিকান দেশগুলোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের কারণে তিনটি মেক্সিকান বিমান সংস্থা শুক্রবার দেশটির যাত্রীদের জন্য বিধিনিষেধ ঘোষণা করেছে।

মেক্সিকোর বৃহত্তম বিমান সংস্থা অ্যারোমেক্সিকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, “যেসব যাত্রী গত ২১ দিনের মধ্যে উগান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, তাদের আকাশপথে মেক্সিকোতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে চলাচলকারী স্বল্পমূল্যের বিমান সংস্থা ভিভা এবং ভোলারিসও এই একই বিধিনিষেধ ঘোষণা করেছে। এই বিধিনিষেধ ৬০ দিনের জন্য কার্যকর থাকবে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বর্তমানে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করছে। তারা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে তাদের প্রথম রাউন্ডের ম্যাচগুলো খেলার কথা রয়েছে।

বর্তমানে কঙ্গো দল বেলজিয়ামে প্রশিক্ষণ নিচ্ছে এবং টুর্নামেন্ট চলাকালীন আমেরিকার দক্ষিণাঞ্চলীয় শহর হিউস্টনে থাকার পরিকল্পনা করেছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৫ মে থেকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআরসি) ৯০০ জনেরও বেশি সন্দেহভাজন রোগীর মধ্যে ২২৩ জন ইবোলায় মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 15 =